ঘাটাইলে সীমানা প্রাচীর ভাঙা ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ৪৫
টাঙ্গাইলের ঘাটাইলে জোরপূর্বক ভাবে বাড়ির সীমানার প্রাচীর ভাঙ্গা ও গাছ কেটে নিয়ে যাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে  ইয়ার মামুদ নামের এক ব্যক্তি।
 
মঙ্গলবার (২১ এপ্রিল)  দুপুরে পৌরসভার চান্দ্রশী নামক এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইয়ার মামুদ। এসময় তিনি ঘটনায় জড়িততের গ্রেপ্তারের দাবি জানান৷ 
 
লিখিত বক্তব্য তিনি বলেন, বিগত ১৯৯৮ সালে ১৬ শতাংশ জমি প্রাপ্ত হয়ে ঘর বাড়ী নির্মাণ ও গাছপালা লাগিয়ে বসবাস করে আসছি। আমার বাসার পূর্ব এবং দক্ষিণ পাশ দিয়ে ১০ ফুট রাস্তা চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে৷ আমি ২০১২ সালে আমার বাসার পূর্ব এবং দক্ষিণ পার্শ্বে প্রায়  ইটের দেওয়াল নির্মাণ করি। সম্প্রতি আমার পার্শ্ববর্তী প্রতিবেশী আব্দুল মালেক, আব্দুস ছালাম ও মহর আলী এলাকায় সন্ত্রাসী ও কিশোর গ্যাং দিয়ে আমার বাড়ী ঘর উচ্ছেদ করার জন্য হুমকি দেয় এবং আমার বাড়ির ইটের দেয়াল ভাঙে৷ এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়৷ এসময় তারা আমাদের বেশ কয়েকটি গাছ কেটে ফেলে ৷ এ ঘটনায় আদালতে মামলা দায়ের করলে তারা আরো ক্ষীপ্ত হয়। পরে এলাকার সন্ত্রাসী দিয়ে আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এছাড়া তারা সন্ত্রাসী দিয়ে পৌরসভার চলমান কাজ বন্ধ রেখেছে।
 
তিনি আরো বলেন, তারা আমাকে বিভিন্ন সময় বাড়ি ভাঙার হুমকি দিয়ে আসছে।  আমি এ ঘটনায় ঘাটাইল পৌরসভায় লিখিত অভিযোগ দেই। পরে গত ৫ মার্চ পৌর সভার সার্ভেয়ার এসে জমির পরিমাপ করে। আমার প্রতিবেশি তাদের দলিলের বাইরে ১.৭৯ শতাংশ জমি দাবি করে সরকারি রাস্তার কাজ বন্ধ রাখে। তারা আমাকে বিভিন্নভাবে হত্যার নাশের হুমকি দিচ্ছে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি করছি। একই সাথে ন্যায় বিচারের দাবি করছি।

এসময় উপস্থিত ছিলেন সাবেক কমিশনার নজরুল ইসলাম তালুকদার, ভুক্তভোগীর শ^শুর আব্দুল জব্বার তালুকদারসহ পরিবারের অন্যন্য সদস্যরা ।
 
এ বিষয়ে ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোকছেদুর রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।