ধনবাড়ীতে প্রশাসনের অভিযানে পাম্প থেকে তেল জব্দ
টাঙ্গাইলের ধনবাড়ীর দারুস সালাম তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে ধনবাড়ী উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৭এপ্রিল)দুপুরে এ অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ নূরজাহান আক্তার সাথী।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী জানান, ধনবাড়ী পৌরসভার কয়াপাড়া এলাকার দারুস সালাম ফিলিং স্টেশনের তেল বিক্রয়ে অনিয়ম ও তেল মুজুদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৮১ লিটার অকটেন ও ৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সেই সাথে প্রতিদিন সকাল ৮ টা থেকে ট্যাগ অফিসারের উপস্থিতে সঠিকভাবে তেল বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। এধরনের অভিযান আগামী দিনেও অব্যহত থাকবে বলেও তিনি জানান।
ভ্রাম্যান আদালত চলাকালে ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এস এম ছোবহান, থানার এস আই ইকবাল হোসেনসহ ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
