ভোলায় মটরসাইকেল দূর্ঘটনায় এক যুবক নিহত

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩১ এএম, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯ | ৬৪৬

ভোলার চরফ্যাসনে মটরসাইকেল দূর্ঘটনায় মোঃ জুয়েল (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৪টায় চরফ্যাসন থানা সড়কের টাউন স্কুল সংলগ্ন মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত জুয়েল পূর্ব মাদ্রাজ ৭নং ওয়ার্ডের মাঝি বাড়ির বাসিন্দা আব্দুল হাসেমের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের জানান, নিহত জুয়েল বিকেল ৪টার দিকে উপজেলা সদর থেকে ফলমুল কিনে মোটর সাইকেল চালিয়ে বাড়ির উদ্যেশ্যে দ্রুতগতিতে যাওয়ার পথে চরফ্যাসন থানা সড়কের টাউন স্কুল সংলগ্ন মোড়ে অন্য একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু।

বিকেল ৫টায় চরফ্যাসন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ ইমরান ঘটনাস্থল থেকে নিহত জুয়েল কে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হিলারি ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাসন থানার এস আই নুর ইসলাম বলেন, নিহতের পরিবার মামলা না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে