প্রার্থীদের ওপর হামলার আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে না: ড. কামাল

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:২১ পিএম, রোববার, ১৬ ডিসেম্বর ২০১৮ | ৫৭৬
ফাইল ছবি
প্রার্থীদের ওপর হামলা হলেও কোনো আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।


জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, ‘ভোটারদের হুমকি দেয়া হচ্ছে, যারা মিছিল করছে তাদের ওপর হামলা করা হচ্ছে, প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে। এসব ঘটনার পরেও কোনো তদন্ত হয় না, কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় না। সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। এদের ব্যাপারে কার্যকর ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এটাই হল সংবিধানের কর্তব্য। এসব কর্তব্য করার ব্যাপারে আমরা ঘাটতি দেখছি।’