নাগরপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৫ পিএম, মঙ্গলবার, ৮ মে ২০১৮ | ৬৪৫

টাঙ্গাইলের নাগরপুরে ভূমি সেবা সপ্তাহ ২০১৮ পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও ভূমি অফিস এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে পরিষদ হল রুমে আলাচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাবরিন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান জিয়াসমিন আক্তার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এটিএম রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম প্রমূখ।

বক্তারা তাদের বক্তিৃতায় এবারের পতিপাদ্য বিষয় “ভূমি সেবায় জনগনের দোরগোড়ায় পৌছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ” এই শ্লোগানকে সামনে নিয়ে তাদের বক্তব্য প্রদান করে। এ সময় সরকারি বেসরকারিসহ বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তা-কর্মচারী ও ভূমি অফিস সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।