মোটরসাইকেল রাইড শেয়ারকারীরা দৈনিক পাবেন সর্বোচ্চ ৫ লিটার তেল

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ পিএম, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ | ১৭০

মোটরসাইকেল রাইড শেয়ারকারীরা এখন থেকে দিনে সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রোল নিতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এটি শুধুমাত্র মহানগরের জন্য প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে।

আজ মঙ্গলবার বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জ্বালানি তেল সরবরাহ গ্রহণের ক্ষেত্রে কিছু শর্তাবলি দিয়েছে বিপিসি। সেগুলো হলো—

২. ফিলিং স্টেশন হতে প্রতিবার জ্বালানি তেল গ্রহণের সময় পূর্ববর্তী ক্রয় রশিদ, বিলের মূল কপি জমা প্রদান করতে হবে; এবং

৩. মোটর সাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্যাদি রাইড শেয়ারিং অ্যাপদের সাথে যাচাইপূর্বক জ্বালানি তেল সরবরাহ করতে হবে।