ভোটের দিন রাতে বা পরদিন অধিকাংশ আসনের ফলাফল ঘোষণা: ইসি আনোয়ারুল

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ | ৩২৮
ছবি-বণিক বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ব্যালট গণনা শেষে অধিকাংশ আসনের ফলাফল সেদিন মধ্যরাত অথবা পরদিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, অধিকাংশ ফলাফল মধ্যরাতেই, বড়জোর শেষ রাত বা পরদিন ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা এবং মাঠপর্যায়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের ফলে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করা গেছে। অতীতের তুলনায় মাঠে-ঘাটে পরিবেশ অনেক ভালো।

তিনি বলেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা যা খবর পাচ্ছি এবং বাস্তবে আমরা মাঠ পর্যায়ে পরিদর্শন করে যেটুকু দেখতে পাচ্ছি তাতে নির্বাচন কমিশন মনে করে অতীতের অনেক নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের মাঠে পরিবেশ অত্যন্ত চমৎকার।

সুত্র:বণিক বার্তা