টাঙ্গাইল সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ বালক ফুটবলার বাছাই অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, বুধবার, ২১ মে ২০২৫ | ১০০৭

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় টাঙ্গাইল সদর উপজেলায়  অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২১ মে) জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়ামে ফুটবল বাছাই কার্যক্রমে সদর উপজেলার ৬০ জন ফুটবলার অংশগ্রহন করে। এখান থেকে ৪০জন ফুটবলার বাছাই করে ২১ দিনের প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

নবনিযুক্ত জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ফুটবল বাছাই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মামুন।