অপরাধী যেই হোক তাকে আইনের মুখোমুখি হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:১০ পিএম, বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | ৫৮৫

অপরাধী যেই হোক তাকে আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

বুধবার দুপুরে ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি বলেন, আমি পরিষ্কার বলছি, আইন; আইন অনুযায়ী চলবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, এটা (ঘটনাটি) তদন্তাধীন রয়েছে। সে তদন্তের পরেই আমরা বলতে পারবো।

উল্লেখ্য, গত সোমবার রাতে রাজধানী গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধার করা হয়। এঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরে বিরুদ্ধে মামলা দায়ের করেন  নিহত তরুণীর পরিবার।