বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার: কৃষিমন্ত্রী

ধনবাড়ী(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫০ পিএম, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১ | ৬৭৬

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষিকে সমৃদ্ধশালী করতে ৭০ পারসেন্ট ভতুর্কিতে সিআইজি কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ধান মাড়াইয়ের মেশিন দিচ্ছে বর্তমান সরকার ।

৮ জানুয়ারি শুক্রবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে পাওয়ার টিলার ও ধান মাড়াইয়ের মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিখাত কে এগিয়ে নিতে কৃষি মন্ত্রণালয় ৩ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান মন্ত্রী।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনএটিপি টু প্রকল্পের পরিচালক আজহারুল ইসলাম সিদ্দিকী, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, কৃষিমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী মাকছুদুল হাসান মাছুদ, কৃষি অফিসার মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান, ফাহিমা আক্তার ফাহিম সহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে ১৭ টি সিআইজি কৃষক গ্রুপের মধ্যে ৩১ টি পাওয়ার টিলার ও ১৫ টি ধন মাড়াইয়ের মেশিন বিতরণ করা হয়।

এসময় ধনবাড়ী উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা ও কর্মচারী সহ কৃষক কষাণীরা উপস্থিত ছিলেন।