টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, রোববার, ৫ জুলাই ২০২০ | ১৭৭৫

টাঙ্গাইলের কর‌টিয়া হাটবাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাই‌কেল আরোহীর মৃত‌্যু হয়েছে।

নিহত এনামুল হক সুমন (২৫) ঢাকার আশু‌লিয়া ইসলামনগর গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে। এঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।

রোববার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কর‌টিয়া হাট বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন ঢাকার আশুলিয়া থেকে ছেড়ে আসা দেলদুয়ারের পাথরাইলগামী একটি মোটরসাইকেল‌ মহাসড়কের করটিয়া হাট বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন।

মোটরসাইকেলে থাকা জহিরুল ইসলাম নামের আরেকজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।