নাটোরে সমতলের

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জীবনমান উন্নয়নে ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন রত্না এমপি

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৬ পিএম, সোমবার, ৮ জুন ২০২০ | ৭৪৬

নাটোরে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জীবনমান উন্নয়নে ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহম্মেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী, মহিলা ভাইস চেয়ারম্যান শেখ কামরুন্নাহার কাজল, জাতীয় আদিবাসী পরিষদের নাটোর জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়া প্রমূখ।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচীর আওতায় ২০১৯-২০ অর্থ বছরে নাটোর সদর উপজেলার ১০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে বরাদ্দকৃত এক লাখ টাকা বাইসাইকেল বিতরণ করা হয়।