লালমনিরহাটে ইয়াবাসহ নারী গ্রেফতার, বন্ধুকযুদ্ধে আহত ১

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৪ পিএম, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ | ৬৯১

লালমনিরহাটের মাদক বিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবা সহ মোছাঃ ছাহেরা বেগম (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সকালে জেলার সাপটানা এলাকার লালমনিরহাট সদর হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালীন গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ছাহেরার স্বামী সাদেকনগর গ্রামের মোঃ মাজেদুর ইসলাম মিঠু আহত হয়েছেন।

জেলার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেনের জানান, গোপন সংবাদের ভিত্তিতে, এসআই মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল লালমনিরহাট সদর হাসপাতালের গেটের সামনে অভিযান চালায়। এসময় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ছাহেরাকে গ্রেফতার করা হয়। এসময় ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তার স্বামী মোঃ মাজেদুর রহমান মিঠু আহত হন। তাকে লালমনরিহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।