সেনাবাহিনীর টহলে শীর্ষ সন্ত্রাসী সুমন চাকমা নিহত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:২০ পিএম, শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯ | ৬৬৮
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যার অন্যতম আসামি ও ইউপিডিএফ প্রসীতপন্থী দলের শীর্ষ সন্ত্রাসী সুমন চাকমা গুলিতে নিহত হয়েছেন।
 
শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বাঘাইহাট উজু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


রাঙ্গামাটি ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শফিউল্লাহ জানান, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে বাঘাইহাট জোনের সেনা টহল দলের একটি পিকআপে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সুমন চাকমা নিহত হন। পরে  ‍সুমনের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর টহল জোরদার করে অভিযান চালানো হচ্ছে।