ঝিনাইদহে গুজবে কান না দেওয়ার জন্য পুলিশের গণ-সচেতনামূলক সভা

জাহিদুর রহমান তারিক
প্রকাশিত: ০২:৩২ পিএম, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯ | ৯৭৯

ঝিনাইদহের বৈডাঙ্গা বাজারে থানা পুলিশের উদ্যোগে গণ-সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহের বৈডাঙ্গা বাজারে মুন্সি ষ্টোরের সামনে মঙ্গলবার বিকালে ঝিনাইদহ সদর থানা পুলিশের উদ্যোগে ছেলে ধরার গুজব না ছড়ানো এবং কাউকে গণ-পিটনি না দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান খান বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন, সদর থানা যুবলীগের যুগ্মআহবায়ক হারুন অর রশিদ, ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ তৌহিদুল ইসলাম প্রমূখ।

সভায় সাধারন মানুষের উদ্দেশ্যে সচেতনতা মূলক বক্তব্য রাখা হয় এবং বক্তব্যে ওসি সাহেব বলেন, কোনভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, ছেলে ধরা সন্দেহে কাউকে পাওয়া গেলে তাকে গণপিটুনি না দিয়ে পুলিশের নিকট সোপর্দ করার আহবান জানানো হয়।